সাইফ হাসান: এক হোটেল কর্মীকে নৃশংসভাবে খু*ন করার দায়ে এক আশ্রয়প্রার্থীকে ২৯ বছরের জেল দেওয়া হয়েছে। স্ক্রু-ড্রাইভার দিয়ে ২৩ বার আ*ঘাত করে রিয়ানন হোয়াইট নামের ওই নারীকে হ*ত্যা করা হয়। ২০২৪ সালের অক্টোবরে ওয়ালসালের একটি রেলস্টেশনে এই পৈশাচিক হা*মলা চালায় দেং চোল মাযেক। খু*ন করার পর ওই যুবককে দিব্যি নাচগান করতে দেখা যায়। এই ঘৃণ্য অপ*রাধের দায়ে আদালত আজ তাকে কঠোর সাজা প্রদান করেছে।
২০২৪ সালের অক্টোবরে ওয়ালসালের বেসকট স্টেডিয়াম স্টেশনে ২৭ বছর বয়সী রিয়ানন হোয়াইটকে নৃশংসভাবে আক্রমণ করেন দেং চোল মাযেক। মাযেক ওই একই হোটেলে থাকতেন যেখানে রিয়ানন কাজ করতেন। কাজ শেষ করে ফেরার পথে মাযেক তাকে অনুসরণ করেন এবং স্ক্রু-ড্রাইভার দিয়ে তার মাথায় ও শরীরে মোট ২৩ বার আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় রিয়াননকে হাসপাতালে ভর্তি করা হলেও তিন দিন পর তিনি মারা যান। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে রেলস্টেশনের একটি নির্জন প্ল্যাটফর্মে মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো হয়। আদালতের বিচারক মি. জাস্টিস সোলে এই আক্রমণকে চরম নিষ্ঠুরতা হিসেবে বর্ণনা করেছেন।
সবচেয়ে অবাক করা বিষয় হলো রিয়াননকে হত্যার পর মাযেক একদম স্বাভাবিক ছিলেন। তিনি পাশের একটি এলাকায় গিয়ে মদ কেনেন এবং হোটেলে ফিরে অন্যদের সাথে নাচানাচি করতে থাকেন। এমনকি জরুরি সেবা সংস্থার গাড়ি যখন স্টেশনে পৌঁছায় তখন তিনি হোটেলের পার্কিং এলাকায় আনন্দ করছিলেন।
উলভারহ্যাম্পটন ক্রাউন কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং তাকে অন্তত ২৯ বছর জেল খাটতে হবে। রিয়াননের পরিবার তাকে একটি শয়তানি দুঃস্বপ্ন হিসেবে অভিহিত করেছে। নিহতের ছোট ছেলের বয়স এখন মাত্র ছয় বছর যে সারা জীবন তার মাকে ছাড়া বড় হবে।
#লন্ডননিউজ #যুক্তরাজ্য #শাস্তি #aknews #onebanglanews















