ঢাকা সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার তার ব্যবহৃত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত তামজিদ হাসান ভাসনের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় মাফিকিং শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।
তিনি বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলীয় বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।















