ওয়ানবাংলানিউজ: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যলামনাই এসোসিয়েশন ইন ইউকে (জুয়াক) কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ই মে, বৃহ¯পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের কার্যকরি কমিটির এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি যতীশ সাহা। সাধারন স¤পাদক জুবায়ের বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যতীশ সাহা।
সংগঠনকে আরো গতিশীল এবং শক্তিশালী করতে গণতান্ত্রিকভাবে একটি নতুন কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক স¤পাদক চৌধুরী নিয়াজ মাহমুদ । কার্যকরি কমিটির এই সভায় খুব দ্রুত একটি নতুন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর ব্যাপক আলোচনা হয়। বিস্তারিত আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৪ জুন, রবিবার দিনব্যাপী সম্মেলন এবং ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলন সফল করার জন্য সম্মানিত সদস্য মুহাম্মদ হরুনুর রশিদকে প্রধান করে ৩ সদস্য বিশিস্ট একটি সম্মেলন উদযাপন ও নির্বাচন উপকমিটি গঠন করা হয়। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন মিসেস সিনা আখতার এবং আনিসুর রহমান।
সভায় নির্বাচন স¤পূর্ণ নিরপেক্ষভাবে উদযাপনের লক্ষ্যে ৩ সদস্য বিশিস্ট উপকমিটি আগামীতে স্বাধীনভাবে কাজ করবে বলে প্রত্যাশা করা হয়। এছাড়াও জুয়াকের সংবিধান পরিপন্থী যে কোনো কাজকে আগামীতে আরো শক্ত হাতে দমন করে জুয়াককে আরো শক্তিশালী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।















