স্যাটেলাইট উৎক্ষেপণ না হওয়ায় দুশ্চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

622

ঢাকা সংবাদদাতা: মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ না হওয়ায় কোনো দুশ্চিন্তা নেই বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা নিয়ে মন খারাপও করা যাবে না। তিনি সম্ভাব্য এ উৎক্ষেপণকে ‘আকাশ জয়’ বলেও মন্তব্য করেন।

শুক্রবার (১১ মে) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মাত্র ৪৬ সেকেন্ড আগে মহাকাশে স্যাটেলাইট পাঠানো যাবে না বলে জানানো হয়। এটা যান্ত্রিক কারণে হতে পারে। তিনি বলেন, আকাশে মেঘ জমলে, বায়ুর ঘনত্ব বাড়লে স্যাটেলাইট পাঠানো যাবে না। আজ আমেরিকার সময় ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) আবার উৎক্ষেপণ করার সময় নির্ধারণ করা হয়েছে। এটা না হলে আরেকটা স্লট দেবে।

তিনি বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ আমি নিজে দেখেছি। মহাকাশের নির্দিষ্ট জায়গায় এটা পৌঁছাতে সময় লাগবে ১০ দিন। এই ধরনের ঘটনা স্বাভাবিক। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মন খারাপ আমারও হয়েছিল। কিন্তু এটা স্বাভাবিক ঘটনা।