ওয়ানবাংলানিউজ: নাসরাহ ফাউন্ডেশনের উদ্যোগে আস্থা অরফানেজ সেন্টারের জন্য ফান্ড রেইজিংয়ের লক্ষ্যে বৃহস্পতিবার বারকিং রোডের বলিন ব্যন্কুইটিল হলে এক চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের কো-ফাউন্ডার নাজমুল হক বিশাল এর সভাপতিত্বে এবং মো: ইমাম হোসেনের পরিচালনায় অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন ইব্রাহিম মস্কের পেশ ইমাম আবু বকর, স্টেপনি গ্রীন মস্কের পেশ ইমাম মাওলানা তাজুল ইসলাম, ট্যাক্স প্লান একাউন্টেন্ট এর ডাইরেক্টর আলমগীর হোসেন, জাকির হোসেন বাবুল, আহসান হাবিব, নাসরাহ ফাউন্ডেশনের ফাউন্ডার নাসরাহ বিদিত সহ আরো অনেকে।
চ্যরিটি ডিনার আয়োজনের সহযোগিতায় ছিল বিসমিল্লাহ প্রপারটি, রেডব্রিজ প্রপারটি, ব্লোস্টোন হজ এন্ড উমরাহ সার্ভিস এবং রাব্বি এন্ড কো।২০১৬ সালে প্রতিষ্ঠিত নাসরাহ ফাউন্ডেশন আস্থা অরফানেজ সেন্টারের মাধ্যমে বাংলাদেশের ৩০ জন এতিম শিশুকে স্পনসরের উদ্যোগ গ্রহণ করেছে।















