সাবেক ছাত্রনেতা শাহ তাজুলের মাতার মৃত্যুতে বিএনপি নেতা এম আসকির আলীর শোক

317

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক ও মরহুমার শোকাহত পরিবারের দেশ-প্রবাসের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক,জননেতা এম ইলিয়াস আলীর সহোদর সাবেক ছাত্রনেতা এম আসকির আলী।

এক শোকবার্তায় এম আসকির আলী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং মরহুমার সন্তান-সন্তনি দেশ-প্রবাসের সকলকে সবর করার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।