ওয়ানবাংলানিউজ: গত ৮ই মে, মঙ্গলবার হোয়াইটচ্যাপেল সোনারগাঁও রেস্টুরেন্টে গ্লোবাল এইড ট্রাস্টের রমাদান লঞ্চিং উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্লোবাল এইডের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গ্লোবাল এইডের সম্মানিত ট্রেজারার ও সিইও জনাব এ এস এম আশরাফ মাহমুদ। উক্ত সম্মেলনে সবাইকে স্বাগত জানিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সম্মানিত চেয়ারম্যান শেখ আ: রহমান মাদানী।
এছাড়া সংগঠনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: জিয়াউল হক. সেক্রেটারী মুফতি শেখ নাছরুল্লাহ, উপদেষ্টা ড: আক্তারুজ্জামানসহ আরো অনেকে। গ্লোবাল এইড ট্রাষ্টের দাতা ও শুভাকাংখীদের মধ্য থেকে সাবেক বাংলাদেশের প্রেসিডেন্টের উপদেষ্টা জনাব মোখলেসুর রহমান, শেখ এমদাদুর রহমান মাদানী, ড: শেখ আবু ইবরাহীম, ড: আবদুর রহিম, কমিউনিটি নেতা নুর বক্স, মাওলানা রফিক আহমদ, শেখ ফজলুল করিম শাহজাহান, আবু কাউসার, প্রফেসর মো: আনিসুর রহমান ফারাজী, ব্যরিষ্টার মুজিবুর রহমান, ব্যরিষ্টার হুমায়ুন কবির, আবু তাহের চৌধুরী, শিহাবুজ্জামান কামাল, এফকেএম শাহাজাহান, কাজী সাগির আহমেদ, আবুল হাসানাট চৌধুরী, নাজমুস সাদাত আহমেদ, আবদুল বাসিদ বাদশাহ, আবু ইব্রাহিম, ইমদাদ আল মাদানী, মতিউর রহমান, তবারুকুল ইসলাম, মো: জয়নাল আবেদীন, জামিল ভূইয়া, শফিকুর রহমান হেলাল, জয়নাল আবেদী, আবদূন নূর, আফসার উদ্দিনসহ আরো অনেকে। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন গ্লোবাল এইডের ফাংশনাল ম্যানেজার মো: জুনায়েদ ভূইয়া।
অনুষ্ঠানে গ্লোবাল এইড ট্রাষ্টের বিগত ১০ বছরের সফলতার মধ্যে প্রায় দুই হাজার পাঁচশত ইয়াতীম ছাত্রদের পড়াশুনা ব্যবস্থা, সাইক্লোন কবলিত এলাকায় সাইক্লোন সেন্টার প্রতিষ্ঠা, প্রায় ১০ লক্ষ মহিলা কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, ১৫ লক্ষ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কাজগুলো উল্লেখযোগ্যভাবে তুলে ধরেন। প্রায় ১৫ লক্ষ মানুষের জরুরী প্রয়োজন পূরনের মোকাবেলায় গ্লোবাল এইড দাতাদের সহযোগীতায় এই প্রয়োজন পূরণে সক্ষম হয়েছে।
এছাড়া রোহিঙ্গা সংকটে ৫০ হাজার রোহিঙ্গা শরনার্থীর খাদ্য, বস্ত্র, পানি ও বাসস্থানের ব্যবস্থা, বাংলাদেশ, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্নন জায়গায় যেডমন ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মায়ানমার, আফ্রিকা, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে সমস্যা মোকাবেলায় তাদের পাশে দাড়িয়েছে। চিকিৎসা সেবায় ২ লক্ষ লোকের মেডিকেল সেবাদান এবং ৩ হাজার লোকের চক্ষু অপারেশন সহ কোরবানী ঈদ উপলক্ষে ২০ লক্ষাধিক মানুষের সহায়তা দানে সচেষ্ট হয়েছে।
এছাড়াও গ্লোবাল এইড ব্রিটিশবাসীদের সাহায্যার্থে হোমলেসদের খাবার দেয়াসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। গ্লোবাল এইডের আরেকটি সফল শিক্ষামূলক প্রজেক্ট হল কিউফেক্টর। ৬ষ্ঠবারের মত অনুষ্ঠিত হচ্ছে কিউফেক্টর নামে ক্বিরাত প্রতিযোগীতা। এইজন্য গ্লোবাল এইডের পক্ষ থেকে সকল দাতা শুভাকাংখীদের আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে। এবং আগামীতে গ্লোবাল এইডের সকল ধরনের কার্য্যক্রমে সহযোগীতার আহবান জানানো হচ্ছে।














