সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ১১ মাদক সেবনকারীকে কারাদণ্ড প্রদান

699

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ মাদক সেবনকারীকে কারাদণ্ড প্রদান ও জরিমানা আদায় করেছে র‌্যাব-৯ পরিচালিত মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সুনাগঞ্জের ৬ জন এবং শ্রীমঙ্গলের ৫ জন রয়েছে।

র‌্যাব-৯ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৭ মে) দুপুরে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে।

এসময় মাদক সেবনরত অবস্থায় ৬ মাদক সেবনকারীকে ৫০০ থেকে এক হাজার টাকা জরিমানা করে র‌্যাব-৯।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ঘাগনী গ্রামের তোতা মিয়ার ছেলে মো. সাইদুল (২৬), সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুল বারির ছেলে মো. আলী আমজাদ (৩১), শ্রীদরপাসা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে সাজু (৩০), মল্লিকপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মোসাইদ আলী (২০), মদনপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মৃত বসির মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৫০)।

জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।

এদিকে সোমবার (৭ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে শ্রীমঙ্গল উপজেলায় মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় মাদক সেবনরত অবস্থায় ৫ মাদক সেবনকারীকে আটক করে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডিত ব্যক্তিরা হলো- স্থানীয় সবুজবাগ গ্রামের মৃত ধিরেন্দ্র দেবের ছেলে বিমল দেব (৩৫), হালানিয়া গ্রামের মৃত সুকুমার দাসের ছেলে সুমন দাস (৩০), একই গ্রামের মৃত হটি দোঘাদের ছেলে বিজয় দোঘাদ (২৮), সবুজবাগ গ্রামের লাখাল নন্দীর ছেলে রতন নন্দী (৪২) ও একই গ্রামের মৃত সতেন্দ্র গুপ্তর ছেলে সুমিত গুপ্ত (৪৩)।

দণ্ডপ্রাপ্ত সবাইকে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।