আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের মারওয়াহ এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। শনিবার এ ঘটনা ঘটে।
পাকিস্তানের দুযোর্গ ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক আতাউল্লাহ খান বলেন, খনিতে অ্যামোনিয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত ৯ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো বলেন, এ পর্যন্ত ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো পাঁচজন এখনো খনিতে আটকা পরে আছে। মরদেহগুলো অনেক গভীরে হওয়ায় এর জন্য আরো সময় লাগবে। তাদেরকে উদ্ধারের চেস্টা চলছে।
বেলুচিস্তান দেশের বেশিরভাগ কয়লার যোগান দিলেও সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। সর্বশেষ ২০১১ সালে বেলুচিস্তানে গ্যাস বিস্ফোরণের আরেক ঘটনায় ৪০ জন মারা যান।















