ঢাকা সংবাদদাতা: পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকে ব্রিটেন থেকে ঢাকার ফিরছেন লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহা। গত ৭ ফেব্রুয়ারি হাই কমিশনে বিএনপি নেতাকর্মীদের হামলার পর তালহাকে ৭ মে’র মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়।
লন্ডন হাই কমিশনের একজন কূটনীতিক বুধবার জানান, মিশন থেকে তালহাকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং তিনি ঢাকার পথে আছেন।
৭ ফেব্রুয়ারির হামলাকে ‘বাংলাদেশের ওপর হামলার’ শামিল হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনা তদন্তে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। প্রাথমিক তদন্তে হামলার সময় ভারপ্রাপ্ত হাই কমিশনারের ‘উদাসীনতার’ প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।
হাই কমিশনে ওই হামলার পেছনে তারেক রহমানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন আওয়ামী লীগ নেতারা।















