নির্বাচন কমিশন অফিসে আত্মঘাতী হামলা, নিহত ১১

778

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে নির্বাচন কমিশনের সদর দফতরে বুধবার আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর সংবাদমাধ্যমকে বলেন, লিবিয়ার নির্বাচনে নাম নথিভুক্ত করার কাজ চলছে। এজন্য জড়ো সদর দফতরে হয়েছিলেন ভোটাররা। এমন সময় হামলা চালায় কয়েকজন। নিহতদের মধ্যে তিনজন নির্বাচন কর্মকর্তা ও চারজন নিরাপত্তারক্ষী রয়েছেন।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, আত্মঘাতী হামলায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, সরকারি দফতরের ভেতরেই দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।