লন্ডনে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে এডভোকেট নাসির উদ্দীন খানের মতবিনিময়

674
ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন  সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
গত মঙ্গলবার, ২৪ এপ্রিল পূর্ব লন্ডনের স্বাদ গ্রীল রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় মিলনমেলায় পরিণত হয়।  সিলেটের সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ শামীম আহমেদ। সভা পরিচালনা করেন মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মুমিন।
 মতবিনিময় সভায় নাসির উদ্দিন খান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির রাজনীতি চলছে।  এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাবেক ছাত্রনেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে বাংলাদেশে এসে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে করবার আহবান জানান।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।  বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শিল্প ও বানিজ্য সআসম মিসবাহ, যুক্তরাজ্য স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি মইনুল হক, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিলু, যুক্তরাজ্য যুবলীগের সাধারন সম্পাদক সেলিম খান সহ নেতৃবৃন্দ।
সভায় বক্তৃতা করেন বিয়ানীবাজার কলেজের সাবেক ভিপি সারওয়ার আহমদ, আশরাফুল ইসলাম যুবলীগ নেতা শামসাদুর রহমান রাহিন, আনোয়ারুল ইসলাম, তাহের আহমদ চৌধুরী, মিছবাউজ্জামান মাছুম, ধন্যবাদ ভাই। মিজানুর রহমান মিরু। আবদুল মোহাইমিন উনু, এমরান আহমদ শামীম আহমদ, আব্দুর রহিম শামীম, বাবুল খান, রুম্মান আহমদ, ফরহাদ আহমদ, আনসার মিয়া জনি, সৈয়দ ছামম্ফিরিদ আহমদ, ফারুক আহমদ, হেলাল আহমদ, খান কাওসার ফাহিম, আহমদ কবির সুইট, গোলাম পারুক, আব্দলি আলিম ফয়সল, জয়নাল আবেদীন, কামাল উদ্দীন, নেছার আহমদ, দেলওয়ার হুসেন প্রমূখ।