ওয়ানবাংলানিউজ: বুধবার সকাল ১০ ঘটিকায় ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের আজীবন সদস্য নাজির আহমেদ ঘর মার্কার সমর্থনে মেয়র প্রার্থী অহিদের জন্য সরাসরি জনগণের কাছে ভোট চেয়ে জনসংযোগে অংশনেন ।
লর্ড নাজিরের উপস্থিতিটি উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং শত শত মানুষ তাকে অভিবাদন জানিয়ে তার সাথে অংশনেন।জনসংযোগ শেষে তিনি এক সংকিপ্ত সমাবেশে বলেন “আমি অহিদ আহমেদ কে সমর্থন দেয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।অহিদ একজন যোগ্য ,সৎ এবং অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মঠ রাজনীতিবিদ।”তিনি অহিদ আহমেদের নির্বাচনী অঙ্গীকার পত্রের ভূয়সী প্রশংসা করেন বিশেষ করে হোমলেসদের জন্য বেতনের ১৫% দানের গোষণাকে যুগান্তকারী এবং অনুকরণীয় বলে মতপ্রকাশ করেন।
উক্ত সমাবেশে বেশ কয়েকজন হোমলেস বাসিন্দাদের উপস্থিতিও লক্ষ করা যায়।
পথ সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যারিস্টার আবিদ হোসাইন,লিয়ান কলিন্স, কেএম আবুতাহের চৌধুরী।লর্ড নাজির মেয়র প্রার্থী সাবেক ডেপুটি মেপর অহিদ আহমেদের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করে সমবেদনা জানান।














