ঢাকা সংবাদদাতা: ঝিনাইদহে প্রবল বর্ষণের মধ্যে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহ হয়েছেন আরও ছয়জন। বুধবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কাছে লাউদিয়ায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের নাম মাহাবুল ইসলাম ও আসলাম হোসেন। বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহত মাহাবুলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে। এছাড়া আসলামের বাড়ি খুলনায়। তিনি চুটলিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বুধবার দুপুরে সোয়া দুইটার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থঅনে ঝড়বৃষ্টির মধ্যে ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা। এ সময় তিনজন নিহত হন। আহত হন ইজিবাইকের আরো ৫ যাত্রী।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপুর্ব কুমার।















