আইপিএলে খোশমেজাজে সাকিব

784

খেলাধুলা ডেস্ক: সময়টা বেশ ভাল যাচ্ছে সাকিব আল হাসানের। অভিষেকের পরই বিশ্বসেরা অলরাউন্ডার ক্রমে ক্রমে নিজের জাত চিনিয়ে চলেছেন। আইপিএলে সাকিবের পারফরম্যান্স ক্রমশ ঊর্ধ্বমুখী। ধীরে ধীরে হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ। চলমান আইপিএলে তার দল সানরাইজারস হায়দ্রাবাদ রয়েছেন দারুণ ছন্দে। সাথে নিজেও। ব্যাট হাতে তেমন রান না পেলেও বল হাতে তা পুষিয়ে দিচ্ছেন। এ মৌসুমের আইপিএলে এখন পর্যন্ত তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অবশ্য প্রথমই ছিলো কিন্তু গত খেলায় দিল্লীর সাথে চেন্নাই জিতে যাওয়ায় তারা নিচে নেমে এসেছে। এই কয়েকদিন তাদের আর খেলা নেই। পরবর্তী খেলা দিল্লীর সঙ্গে ৫ মে।

এই অবসর সময়ে কেউ সময় কাটাচ্ছেন ঘোরাঘুরিতে আবার কেউ সুইমিংয়ে। সম্প্রতি হায়দ্রাবাদের ফেসবুক পেজে কিছু ছবি আপলোড করা হয়। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। দেখা যায় সুইমিং পুলে আফগানিস্তানের রশিদ খান ও সাকিব আল হাসান মজা করছেন। যেহেতু কোয়ালিফায়ার রাউন্ড খেলতে তাদের সামনে তেমন একটা বাধা নেই। তাই চাপ একটু হলেও কমে এসেছে। তাহলে মাস্তি তো করাই যায়!

উল্লেখ্য, সাকিব আল হাসান কেকেআরের দু’বার শিরোপা জেতার পেছনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাই এবার সাকিব চাইবেন নিজের নতুন দল সানরাইজারসের হয়ে কাপ জিততে। সাকিব ছাড়াও মুস্তাফিজুর রহমান খেলছেন মুম্বাইয়ের হয়ে।