খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে ফখরুল

473

ঢাকা সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ কারাগারে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

দলের সূত্র জানায়, মির্জা ফখরুল বেগম জিয়ার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ অনুমোদন নিয়েছেন।

এর আগে ২৯ মার্চ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিএনপির নেতারা। সেবার দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে কারাগারে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাগারে রয়েছেন।