হরে কৃষ্ণ ও হরে রাম স্লোগান: যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের বক্তব্য

19583

ওয়ানবাংলানিউজ: গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পর যুক্তরাজ্য বিএনপি ৭ দিনব্যাপী ব্যাপক বিক্ষোভ কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির শেষ দিনে হিন্দুদের দেবতা কৃষ্ণ ও রামের নাম ব্যবহার করা স্লোগান কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে যুক্তরাজ্য বিএনপিকে। বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির সভাপতির বিরুদ্ধে এই স্লোগানকে সাম্প্রদায়িক স্লোগান হিসাবে অভিযোগ করে সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে এবং সিপিআরএমবি নামের দুটি সংগঠন। এরপরবর্তীতে লন্ডনস্থ এনটিভির লাইভ টক শোতে অশোভন আচরন নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে কমিউনিটিতে। তবে এসব আওয়ামীলীগের অপপ্রচার বলে মিডিয়াতে তিনি এক বিবৃতি দিয়েছেন। যা হুবহু তুলে ধরা হল।

আওমীলীগের অপপ্রচার প্রসঙ্গে আমার বক্তব্য:
আমার একটি বক্তব্য বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামীলীগের লোকজন ব্যবহার করছে
শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কর্মীরা একটি রাজনৈতিক স্লোগান দিয়েছিলো যা কোনো ধর্মের শীর্ষস্থানীয় কাউকে অপমান করার জন্যে নয় কিন্তু আমাকে যখন এনটিভি ইউরোপের টকশো তে জিজ্ঞাসা করা হয় তখন সময়ের স্বল্পতার কারণে এবং আওয়ামী পক্ষের লোকের ধর্মীয় অবমাননাকর বক্তব্যের কারণে আমার পরিপূর্ণ ভাবে ব্যাখ্যা দেয়া সম্ভব হয়নি

একজন মুসলমান হিসেবে আমার বিশ্বাস হলো:
১. আমরা শুধু কোরআনে উল্লিখিত সব নবীদেরকে মানি যাদের কথা কোরআনে উল্লেখ নেই তাদের ব্যাপারে নীরব থাকি
২. আমরা অন্য কোনো ধর্মের শীর্ষস্থানীয় ব্যক্তি / তাদের অবতার কাউকে অসম্মান করিনা গালি দেইনা। আমাদের শুধু আমাদের কুরআন এবং কোরানে বর্ণিত নবীদের মান্য করি
৩ অন্য ধর্মের অনুসারীরাই তাদের দেবতাকে মানে আমরা শুধু আমাদের শেষ নবী মুহাম্মদ সা. কেই মানি

আমার এই বক্তব্যের পর ও যারা আমার বক্তব্যের ভুল বিকৃত অপব্যাখ্যা প্রচার করবে তারা হীন রাজনৈতিক উদ্দেশেই করবে এবং আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করতেই করবে; কারণ তারা জানে আমি আওয়ামীলীগের ধর্ম ও দেশবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর