রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের স্পীকার আয়াছ মিয়ার সৌজন্য সাক্ষাৎ

691

নাজমুল ইসলাম মকবুল : বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে ৫ মার্চ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস এর নির্বাচিত স্পীকার ও সিভিক মেয়র সিলেটের কৃতিসন্তান কাউন্সিলর এম আয়াছ মিয়া এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে কাউন্সিলর এম আয়াছ মিয়া যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্নক্ষেত্রে সাফল্য ও অবদানের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশে প্রবাসীদের আরও বেশি করে বিনিয়োগের আহবান জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন।