লিভারপুল-রোমা ম্যাচে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে গ্রেফতার ২

952

ওয়ানবাংলানিউজ: ইতালির রোমে লিভারপুল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুল বনাম এএস রোমা ম্যাচে একজনকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে মের্সেসাইড পুলিশ। মঙ্গলবার ফুটবল ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে আনফিল্ড স্টেডিয়ামের বাইরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনকে গুরুতর আহতের ঘটনা ঘটে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, আয়ারল্যান্ডের ৫৩ বছরের এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার শিকার ব্যক্তি ফুটবল ম্যাচ দেখতে তার ভাইয়ের সঙ্গে লিভারপুলে আসেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৫মিনিটে আলবার্ট পাবের কাছে রোমা ও লিভারপুল সমর্থকদের মধ্যকার সংঘর্ষ চলাকালে হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তাকে বেল্ট দিয়ে আঘাত করতে করতে মাটিতে ফেলে দেওয়া হয়।

এদিকে, রোমার বিপক্ষে ম্যাচটিতে ৫-২ গোলে জিতে যাওয়া লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়, তারা সার্বক্ষণিকভাবে পুলিশ ও হাসপাতালে যোগাযোগ রাখছে। ভুক্তভোগী ব্যক্তি ও তার পরিবারের যেকোনও সহায়তায় তারা প্রস্তুত রয়েছে। রয়টার্স