প্রিন্স জর্জ এর স্কুল থেকে চুর সন্দেহে মহিলা গ্রেফতার

1616

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ রাজ পরিবারের উত্তরাধিকারী প্রিন্স জর্জ এর নতুন স্কুলের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে। জানাগেছে বুধবার প্রিন্স জর্জ এর নতুন স্কুল থেকে ৪০ বছর বয়সী এক মহিলাকে চুর সন্দেহে আটক করা হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে বুধবার দুপুরে ওয়েস্ট লন্ডনের টমাস ব্যাটার্স স্কুল থেকে ঐ মহিলাকে আটক করা হয়। এই ঘটনার পর পুলিশ স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কাজ করছে। আটককৃত মহিলাকে সাউথ লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে।

চার বছর বয়সী প্রিন্স জর্জ ব্যয় বহুল এই স্কুলে গত ৭ সেপ্টেম্বর ক্লাস শুরু করে। এই স্কুলে ৫৬০জন শিক্ষার্থী রয়েছেন যাদের বয়স ৪ থেকে ১৩ বছর।
এদিকে রাজপরিবার সূত্রে বলা হয়েছে তারা এই ঘটনার পর সচেতন হলেও নিরাপত্তা নিয়ে কোন মন্তব্য করবে না।