যুক্তরাজ্য বিএনপির স্লোগান নিয়ে সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের আপত্তি

1957

ওয়ানবাংলানিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের সময়ে গত ২১ এপ্রিল শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থলের বাইরে প্রতিবাদ জানাতে গিয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা ‘হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম’ বলে স্লোাগান দেয়। আর এতে করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে। ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে এই সংগঠনটি।
সোমবার লন্ডনে সংবাদ সম্মেলন করে ক্যাম্পেইন ফর দ্য প্রটেকশন অব রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশের (সিপিআরএমবি) সভাপতি পুষ্পিতা গুপ্ত ও সম্পাদক অজিত সাহা এই আহ্বান জানান।
এর জবাবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ওয়ানবাংলানিউজকে বলেছেন, তিনি ও তার দল হিন্দো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তারা এর মাধ্যমে ধর্মীয় অনুভুতি আঘাত করেননি। তিনি বলেন, এটি রাজনৈতিক স্লোগান। আমরা আওয়ামীলীগকে টার্গেক করেই স্লোগান দিয়েছি।

এদিকে সংবাদ সম্মেলনে সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের মুখপাত্র পুষ্পিতা গুপ্ত বলেন, প্রধানমন্ত্রীর জনসভার বাইরে বিএনপির বিক্ষোভের একটি ভিডিও তাদের কাছে রয়েছে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা শ্লোগান শুনে তারা বিস্মিত হয়ে গেছেন। লন্ডনের ব্যস্ততম এলাকা ওয়েস্ট এন্ডে “হরে কৃষ্ণ হরে রাম” বলে সবসময়ই হিন্দু ধর্মাবলম্বী শ্বেতাঙ্গদের কীর্তন গেয়ে চলাফেরা করতে দেখা যায়।

“এদের কেউ বিষয়টি বুঝতে পারলে এবং ঘটনাস্থলে উপস্থিত থাকলে বিষয়টি অন্যভাবে মোড় নিতে পারতো।”

লিখিত বক্তব্যে তারেক রহমানের নাম না থাকলেও সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে সংবাদ সম্মেলন আয়োজনকরা তারেক রহমানকেও ক্ষমা চাওয়ার আহবান জানান। তারা জানান বিএনপি নেতৃবৃন্দ ক্ষমা না চাইলে তারা যুক্তরাজ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করবেন বলেও সংবাদ সম্মেলনে তারা জানান।
এদিকে সংবাদ সম্মেলন আয়োজকদের উদ্দেশ্য নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন এই গুরুপটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই প্রায়ই ব্রিটিশ পার্লামেন্ট সহ বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে থাকে।