ওয়ানবাংলানিউজ: ওয়েস্টমিনিষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৮ সম্পন্ন হয়েছে। রবিবার ওয়েষ্ট লন্ডনের জুবলি স্পোর্টস সেন্টারে আয়োজিত টুর্নামেন্টে ইউকের বিভিন্ন এলাকা থেকে মোট ২৪টি দল অংশ নেয়। সি এন্ড সি ও বি এন্ড ডি ক্যাটগরিতে ৪টি গ্রুপে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বার্মিংহাম থেকে অংশ নেওয়া আব্দুর শুকুর ও আজির জুটি, দীপক ও মেড জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তৃতীয় হয় লন্ডনের আলী ও নিজাম জুটি। খেলা শেষে বিজয়ীদের নগদ প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়েস্টমিনিষ্টার ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান শাহীন চৌধুরী, বিবিএফ ইউকের চেয়ারম্যান আতাউর রহমান, ওয়েস্টমিনিষ্টার ব্যাডমিন্টিন ক্লাবের সেক্রেটারী তায়েব হোসেন, সহ সভাপতি সিতাব আলী, ট্রেজারার ফরহাদ আহমেদ, মার্কেটিং ম্যানেজার তারিন আহমদ, নেটওয়ার্কিং ম্যানেজার এনামুল হক, বিবিএফ ইউকের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম, এমরান আহমেদ, শামীম আহমেদ, আতিকুর রহমান, মকসুদ বক্স নজরুল, নুর মিয়া প্রমুখ।
আয়োজকরা মনে করেন এ ধরনের খেলার মাধ্যমে তরুন প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ প্রদানের পাশাপাশি ইউকের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রবাসীদের মধ্যে ভাতৃবন্ধন সুদৃঢ় হয়। ভবিষ্যতে আরো বড় পরিষরে আয়োজনের আশা প্রকাশ করেন আয়োজকরা।
খেলায় স্পনসরদের ধন্যবাদ জানানো হয়। এ খেলায় সহযোগীতা করেছে ব্লুওয়ে ড্রাইভিং স্কুলের ফয়সল মিয়া, ভেনটেজের আব্দুস সামাদ, হার্রোড গ্রোসারী ও আহমেদ হালাল বাজার।















