বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রমজান মাসে ত্রান সামগ্রী বিতরনের সিদ্ধান্ত

1081

ওয়ানবাংলানিউজ: বিগত বছরের ন্যায় এবারো দারিদ্রদের মধ্যে পবিত্র রমজান মাসে ত্রান সামগ্রী বিতরনের সিদ্ধান্ত নিয়েছে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট। মৌলভীবাজার সদর উপজেলার বরহাট এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত ‘বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর উদ্যোগে বিগত বছরও বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তাবায়ন করা হয়।

এর মধ্যে গত রমজান মাসে এলাকার ৪০টি গরিব অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করে সংগঠটি। এবারো দুই লাখ টাকার অধিক মূল্যের ত্রান সামগ্রী এলাকার ৪৫জন অসহায় মানুষের মধ্যে বিতরন করা হবে। প্রতিটি পরিবারকে প্রায় সাড়ে ৪ হাজার টাকার মূল্যের ত্রান সামগ্রী দেয়া হবে। ত্রান সামগ্রীর মধ্যে ১বস্তা চালসহ রয়েছে ১৩টি আইটেম রয়েছে।

বাংলাদেশে ত্রান সামগ্রী বিতরন করবেন প্রফেসর ইকবাল হোসেন, কমিশনার জালাল আহমদ, এডভোকেট মাহবুব আলম রুহেল, আব্দুল মতিন, এডভোকেট বদরুল হোসেন, আকমল হোসেন, রাসেল, সানুর মিয়া, আহমেদ সায়েম, মারুফ রাহমান, তাহের আহমদ।
এদিকে যুক্তরাজ্যে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের কর্মকর্তা ফায়সাল রাজা।