যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ (ভিডিও)

3151

আহসানুল আম্বিয়া শোভন: কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে এক সাপ্তাহের সফরে যুক্তরাজ্যের আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ। অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে প্রত্যাখান করে যুক্তরাজ্য বিএনপি সোমবার দুপুরে সেন্ট্রাল লন্ডনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।
বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত নেতাকর্মী অংশনেয়। এসময় তারা কারাবন্ধী বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া মুক্তির ও গণতন্ত্র পূনরোদ্ধারের দাবী জানান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশে গুম, হত্যা, খুন এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জেল জুলুম বন্ধে বিশ্ব নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় ওয়ানবাংলানিউজকে বিএনপির সভাপতি বলেন, আমরা কমনওয়েলথসহ বিশ্ব নেতাদের কাছে খালেদা জিয়ার দ্রুত মুক্তি ও দেশে মানবাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে স্মারকলিপি প্রদান করব। পাশাপাশি শেখ হাসিনা যতদিন লন্ডনে থাকবে ততদিন টানা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব।

এদিকে যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিভিন্ন সাফল্যের জন্য প্রবাীদের পক্ষ থেকে বিশাল সবংর্ধনা দিতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। বিভিন্ন সূত্রে জানাগেছে আগামী ২১ এপ্রিল প্রধানমন্ত্রীকে নিয়ে আওয়ামীলীগ এই সংবর্ধনা সভা করতে যাচ্ছে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে।
প্রধানমন্ত্রীর আসন্ন সফরে সিলেট-টু লন্ডন ফ্লাইট, ব্রিটেন থেকে প্রবাসীরে ভোটার রেজিস্টেশনের মত বিষয়গুলি তার নজরে আসনতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি প্রবাসীরা আহবান জানিয়েছেন।

UK BNP demonstration 16 April 2018

http://www.onebanglanews.com/news/36736যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Posted by onebanglanews.com on Monday, 16 April 2018