ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে ৩ এপ্রিল পানিশ এ মুসলিম ডে বা ‘মুসলমানদের শাস্তি’ দেয়ার আহবান জানিয়ে গত মার্চ মাসের প্রথম সাপ্তাহে যুক্তরাজ্যের বিভিন্ন পাঁচটি শহরে বিভিন্ন ঠিকানায় অজ্ঞাত পরিচয়ে কয়েকশ’ চিঠি পোস্ট করা হয়। এমনকি মুসলিম এমপি, মেয়র ও জনপ্রতিনিধিদেরও হুমকি দিয়ে এ বর্ণবাদী চিঠি পোষ্ট করা হয়। তবে ৩ এপ্রিলকে ‘পানিশ অ্যা মুসলিম ডে’ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ইস্ট এন্ডের শতশত মানুষ। তাঁরা এই দিনটিতে কথিত ‘পানিশ অ্যা মুসলিম ডে’র পরিবর্তে ‘হ্যাপিয়ার টুগেদার ডে’ পালনের ঘোষণা দেন। ৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে ইস্ট এন্ডের বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ সমবেত হয়েছিলেন ইস্ট লন্ডন মসজিদের সম্মুখে। ইউনাইটেড ইস্ট এন্ড এর উদ্যোগে আয়োজিত সলিডারিটি সমাবেশে এমপি, মেয়র, কাউন্সিলার, আইনজীবী, উলামা, ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ যোগ দেন। সকলেরই মুখে ছিলো অভিন্ন অওয়াজ- আমরা ভীত নই, আমাদেরকে বিভক্ত করার চেষ্টা সফল হবে না। আমরা ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবেই সকল ইসলাম বিদ্বেষী তৎপরতা মোকাবেলা করবো।

এতে বক্তব্য রাখেন বেথনাল গ্রীন ও বো’র এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের ডাইরেক্টর দেলওয়ার খান, টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরামের চেয়ারম্যান এলান গ্রীন, ইস্ট লন্ডন সেন্ট্রাল সিনাগগের প্রেসিডেন্ট লিওন সিলভার, টাওয়ার হ্যামলেটস ইউনিসন-এর সেক্রেটারি জন ম্যাকলাওলিন, ইউনাইটেড ইস্ট এন্ড এর আহবায়ক গ্লীন রভিন্স, স্ট্যান্ড আপ টু রেইসম এর জয়েন্ট সেক্রেটারি ওয়েম্যান বেনেট, লন্ডন সিটিজেন্স এর ট্রাস্টি পওল রিগান, কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার অহিদ আহমদ, ইস্ট লন্ডন মসজিদের ট্রেজারার মোঃ আব্দুল মালিক, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানসহ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
রুশনারা আলী এমপি বলেন, কথিত পানিশ অ্যা মুসলিম ডে ঘোষণায় আমরা মোটেও ভীত নই। আমরা সকল ইসলাম বিদ্বেষী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। চরম ডানপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে সরকারের প্রতি চাপ প্রয়োগ অব্যাহত রাখবো। মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্লামেন্টে সোচ্চার থাকবো।
এলান গ্রীন বলেন, পানিশ অ্যা মুসলিম ডে ঘোষণা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র। যতবারই এ ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি। তাদের এই হীন চেষ্টা আমাদেরকে আরো শক্তিশালী করছে। আমাদেরকে একে অপরের কাধেঁ কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
লিওন সিলভার বলেন, আমরা ওয়ান টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা। ঘৃনা ছড়িয়ে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা চলছে। তবে আমরা বলে দিতে যাই, যতই চেষ্টা করা হোক। আমাদের মধ্যে ফটল ধরানোর কোনো সুযোগ নেই।
ওয়েম্যান বেনেট বলেন, মুসলমানদের প্রতি শীর্ষ পর্যায় থেকে লাগামহীন কথাবার্তা মুসলিম বিদ্বেষ উষকে দিচ্ছে। বিশেষকরে মার্কিন প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী কথাবার্তা বর্ণবাদী ইসলাম বিরোধীদের ইন্ধন যোগাচ্ছে। ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্যাম্পেইন দরকার।
দেলওয়ার খান বলেন, আমাদের ননমুসলিম প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা অপরিহার্য। আমরা বছরের পর বছর একই এলাকায়, একই রোডে বসবাস করি অথচ একজন আরো একজনকে চিনিনা। এই না চেনা থেকেই আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। মুসলমানদেরকে অনেকে সন্ত্রাসী মনে করেন। সুতরাং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমেই এই ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে পারি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ, শাহপরান মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব নূর বখশ, প্রবীণ কাউন্সিলার আবুল আসাদ, কাউন্সিলার আমিনুর খান, কাউন্সিলার শাহ আলম, কাউন্সিলার অলিউর রহমান, সাবেক কাউন্সিলার আজিজুর রহমান, কাউন্সিলার মাহবুব আলম, শিক্ষক জাহিদ আহমদ, কমিউনিটি এক্টিভিষ্ট আখলাকু রহমান, বায়তুল আমান মসজিদের অ্যাসিসটেন্ট সেক্রেটারী সৈয়দ জহুরুল হক, ইমিগ্রেশন এডভাইজার ওয়াহিদ আলী, আইনজীবী সাজিদ মিয়া, কাউন্সিল অব মস্কের কো-অর্ডিনেটর আসলাম উদ্দিন প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি ও চ্যানেল এস এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, টিভি ওয়ান এর সিনিয়র রিপোর্টার ও ওয়ান বাংলানিউজ এর সম্পাদক জাকির হোসাইন কয়েস, সাপ্তাহিক দেশ এর বিশেষ প্রতিবেদক ফয়সল মাহমুদ।















