লন্ডনে বাঙালী পাড়ায় কিশোরকে ছুরিকাঘাত: দুইজন গ্রেফতার

2434

ওয়ানবাংলানিউজ: লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ব্রমলি বাই বো এলাকার সেন্ট লিওনার্ড স্ট্রিটে ১৬ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাত করেছে দুস্কৃতিকারীরা। এঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
গুরুতর আহত ঐ কিশোরকে রবিবার বিকালে ছুরিকাঘাত করা হয়। তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। পুলিশ আহত ও গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেনি। তবে এঘটনায় আরো তথ্য আহবান করেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। এব্যাপারে কারো কিছু জানা থাকলে পুলিশকে সহযোগিতার আহবান জানানো হয়েছে।