দেশে আর কোনো অবৈধ নির্বাচন হতে দেয়া হবে না: কানাডা বিএনপি

1037

কানাডা প্রতিনিধি: আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে কানাডা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান অবৈধ সরকার বিএনপি কে বাইরে রেখে আবার এক দলীয় নির্বাচন করে ফের ক্ষমতা দখল করতে চায়। কিন্তু জনগণ তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। দেশে আর কোনো এক দলীয় নির্বাচন হতে দেয়া হবে না।
গতকাল ৫ জুন সোমবার কানাডার মন্ট্রিলে একটি রেস্তোরায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি নেতৃবৃন্দ একথা বলেন।
শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমদ চৌধুরী।
আরও বক্তব্য রাখেন কানাডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এ বি এম রাজ্জাক রাজু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া, সাবেক সহসভাপতি মারিফুর রহমান, বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়াল এর সভাপতি কামাল চৌধুরী, কানাডা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছিম উদ্দিন, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কুইবেক বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শামীম, কানাডা বিএনপির নেতা হেলাল উদ্দিন, মিজানুর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন কুইবেক বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়ালের সাধারণ সম্পাদক মুহিম আহমেদ।
ঐদিন দুর্যোগ পূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিএনপির অসংখ্য নেতা কর্মী ও সমর্থক ছাড়া ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে ও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।

কানাডা বিএনপির নেতৃবৃন্দ বলেন বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিয়াউর রহমান দেশে এনে রাজনীতিতে পুনর্বাসন করেন। আওয়ামী লীগকে রাজনীতি করে সুযোগ করে দেন। যার সুবাদে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আর গায়ের জোরে এখন অবৈধ প্রধানমন্ত্রী। বর্তমানের তিনি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতার পরিবর্তে প্রতিহিংসার রাজনীতি করছেন। শেখ হাসিনা বিএনপি কে ধংস করে জিয়া পরিবার কে রাজনীতি থেকে উচ্ছেদ করতে নানা চক্রান্ত করে চলেছে। কিন্তু বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি। এই শক্তি প্রমান করার জন্যে নিরপেক্ষ নির্বাচন দিন। দেখবেন আপনার জামানতও বাজেয়াপ্ত হবে। সে দিন বেশি দূরে নয় যে দিন জনগণ আপনাকে নির্মম ভাবে পরাজিত করে বিএনপি কে ক্ষমতায় বসাবে।