লন্ডনে সিলেটি কমিউনিটিকে নিয়ে কটুক্তি : গাজী টিভির সাংবাদিক জাওয়াদকে অব্যাহতি

6599

ওয়ানবাংলানিউজ: লন্ডন সফররত গাজী টিভির (জিটিভি) ক্রীড়া সাংবাদিক জাওয়াদ নির্ঝর এর ফেইসবুক স্ট্যাটাসে সিলেটি কমিউনিটিকে নিয়ে কটুক্তি করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে লন্ডনের বাংলাদেশী কমিউনিটিতে। শুধু লন্ডন নয় দেশের অনেক সাংবাদিক এই স্ট্যাটাসের নিন্দা জানিয়েছেন। লন্ডনের অনেকেই এই ফেইসবুক স্ট্যাটাসকে রেইসিজমের সাথে তুলা করে তাকে ব্রিটেন থেকে বহিস্কার ও ভবিষ্যতে ভিসা না দিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে দায়িত্ব বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে জিটিভির ক্রীড়া সাংবাদিক জাওয়াদ নির্ঝর কে তার সমস্ত পেশাগত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে গাজী টিভির ফেইসবুক পেইজে জানানো হয়েছে। এতে আরো বলা হয় আইনানুগভাবে জিটিভিতে বর্তমানে কিংবা অতীতে কর্মরত যে কোন কর্মকর্তা কর্মচারীর কোন ব্যক্তিগত কর্মকান্ড বা বক্তব্যের দায়ভার জিটিভির নয়।

অন্যদিকে গাজী টিভির ক্রিকেট প্রতিবেদক জাওয়দ নির্ঝর সম্প্রতি তাঁর নিজস্ব ফেসবুকের টাইমলাইনে লন্ডনের সিলেটবাসীদের নিয়ে কুরুচীপূর্ণ স্ট্যাটস দেয়ায় লন্ডনস্থ সিলেটবাসীদের মধ্যে তীব্র বিক্ষোভ বিরাজ করছে। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘লন্ডনে যতটা না… তারচেয়েও বেশি খারাপ এখানকার সিলেটীরা। এরা না হইতে পারছে বাঙ্গালী….না হইছে ব্রিটিশ…হইছে …….। তাঁর এই স্ট্যাটাসের পর লন্ডনস্থ সিলেটবাসীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠেছে।

লন্ডনে বিভিন্ন মিডিয়ায় কাজ করেন, এমন অনেকেই জাওয়াদ নির্ঝরের আপত্তিজনক ফেসবুক স্ট্যাটাস নিয়ে গাজী টিভি’র কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। গাজী টিভি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা না নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি দেবার কথা জানিয়েছেন।

জাওয়াদের স্ট্যাটাসের পর তিনি আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, তাঁর মোবাইল ফোন হারিয়ে গিয়েছিলো। পরে তিনি মোবাইল ফোনটি ফেরৎ পেয়েছেন। হারিয়ে যাবার সময় কেউ হয়তো শত্রুতাবশত: তাঁর ফেসবুক থেকে এই স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন। তবে, তিনি কোথায় তাঁর মোবাইল হারিয়েছিলেন, কে তার মোবাইল ফেরৎ দিলো এ ব্যাপারে কোন কিছু জানাতে পারেন নি।
বিষয়টি নিয়ে লন্ডনের সিলেটীবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
প্রশ্ন হলো, জাওয়াদ কোথায় তাঁর মোবাইল হারিয়েছিলেন? কে তার মোবাইল ফেরৎ দিলো, যে মোবাইল ফেরৎ দিলো তার পরিচয় কি?

এর আগেও তিনি রবিবার আরেকটি স্ট্যাটাসে লিখেছিলেন
‘ভাই লন্ডনে থেকে যাবেন নাকি! লন্ডনের রাস্তায় অপরিচিত বাঙালীদের এই বিরক্তিকর কমন প্রশ্ন। ফইন্নির ঘরের ফইন্নিদের লন্ডন থাইকা টাকা পয়সা হইছে ঠিকই! মানুষ হইতে পারে নাই।
সাংবাদিক জাওয়াদ নির্ঝরের এই স্ট্যাটাসগুলি কমিউনিতে উত্তেজনার সৃষ্টি করে। অনেকে মনে করছেন তিনি কি আসলে ব্রিটেনে থেকে যাওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এগুলি করছেন?