ঢাকা সংবাদদাতা: রাজধানীর অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাবাকুল হোসেনের মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে ৫ জুন মঙ্গলবার বনানী কাকলি মোড়ে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে।
প্রতিবাদ সভা ও মানবন্ধনে ‘নিরাপদ সড়ক আমাদের অধিকার’ শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ‘ল ক্লাব’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্লাবের বর্তমান উপদেষ্টা রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। শেখ অালমগীর কবির এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ‘ল ক্লাব’ এর সভাপতি এস.এম সোহান হাসনাত রোমান।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ল”ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ অালি শিমুল, “বিজনেস ক্লাব”এর সভাপতি মোহাম্মদ সায়মন,সারারণ সম্পাদক অাবির,ডি.সি.এস ক্লাবের অাহ্বায়ক সাজিদ বিন সিরাজ প্রিয়,যুগ্ন অাহবায়ক শাহিন রেজা, এগ্রিবিজনেস ক্লাবের সাধারন সম্পাদক অাশিকুর রহমান,’স্যাটেড’এর সভাপতি তসফিক ফয়সাল,’ফার্মাসি ক্লাব’ এর হাকিম ও নাদিম,”ইংলিশ ক্লাব”এর সভাপতি রিক্সন ও সাধারণ সম্পাদক হৃদয় প্রমুখ।
প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তাগণ বলেন, প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় সাবাকুলের মত অনেকেই প্রাণ হারাচ্ছে। এর অন্যতম কারন হল বেপরোয়া গাড়ি চালানো, ফিটনেস বিহীন ও লাইসেন্স বিহীন গাড়ি,অনভিজ্ঞ ড্রাইভার।কিন্তু এ সমস্যার সমাধান কোথায়। প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ সমস্যার স্থায়ী সমাধান দরকার। আর কোন প্রাণ যেন গাড়ীর চাকায় প্রাণ না হারায়। ‘অার যেন কোন সাবাকুলকে যেন এভাবে প্রাণ হারাতে না হয়। নিরাপদ সড়ক সকলের অধিকার।’
প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভিসি ও রেজিস্টারসহ সকল শিক্ষক-শিক্ষিকা নিহত সবাকুলের জানাযার নামাজে অংশগ্রহন করেন।















