ইউকেবিসিসিআই মিডল্যান্ড রিজিওন শাখা গঠিত, ১৭ সদস্যের কমিটিতে আছেন নবীন এবং প্রবীন উদ্যোক্তা

286

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ইউকেবিসিসিআইয়ের মিডল্যান্ড রিজিওন শাখা গঠিত হয়েছে। ড. এম জি গোলাম মাওলা মিয়াকে প্রেসিডেন্ট এবং কাউন্সিলর নাওয়াজ আলীকে জেনারেল সেক্রেটারি করে ১৭ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত বুধবার এক জুম মিটিংর মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইকবাল আহমেদ অবিই, প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই এবং বর্তমান প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুাং, ভাইস প্রেসিডেন্ট এম. এ গণি সহ পরিচালকবৃন্দের অনেকেই উপস্তিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিডল্যান্ড রিজিওন কমিটি চূড়ান্ত করা হয়।

মিডল্যান্ড রিজিওনের নব নির্বাচিত প্রেসিডেন্ট ড. মাওলা বলেন, মিডল্যান্ড হচ্ছে ইউকের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। অদূর ভবিষ্যতে আরো বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। আর এমন সময় মিডল্যান্ড রিজিওনের গুরু দায়িত্ব আমার উপর দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

কাউন্সিলর নাওয়াজ আলীর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্তিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিচালকবৃন্দের অন্যতম সিদ্দিকুর রহমান জয়নাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিমা মিয়া, মেম্বারশিপ সেক্রেটারি সাইফুল আলম ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া।

লকডাউন পরবর্তী বড় একটি রোডশোর পরিকল্পনা হাতে নেওয়ার বিষয়ে কাজ শুরু করা হয়েছে বলে ইন্যাগুরেশন সিরোমনিতে বলা হয়।
১৭ সদস্যদের মধ্যে আরো যারা আছেন তারা হলেন
প্রেসিডেন্ট ড. এম জি মাওলা মিয়া, ভাইস প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমদ, রানা মিয়া চৌধুরী, রঞ্জু মিয়া, জেনারেল সেক্রেটারী কাউন্সিলার নাওয়াজ আলী, জয়েন্ট সেক্রেটারী আশিকুর রহমান তালুকদার, ট্রেজারার রফিক মিয়া, অর্গানাইজিং সেক্রেটারী শামীম চৌধুরী, মেম্বারসীপ সেক্রেটারী মোহাম্মদ সিরাজ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্যগন হচ্ছেন আবুল ফজল মোহাম্মদ কামরুল হাসান, মাসুক আলী, ব্যারিস্টার সাম উদ্দিন, মহসিন আলম, মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই, রফিক চৌধুরী, বিলাল আহমদ, সলিসিটর মোহাম্মদ আব্দুল ওলি।