জগন্নাথপুর ডিগ্রি কলেজের পুরস্কার বিতরনী অনুষ্টান

675

মো: আব্দুল হাই জগন্নাথপুর ॥ জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন প্রতিযোগিতামূলক বিশ্বে ঠিকে থাকতে হলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। যার ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে অর্জন বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসা পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও জাতির উন্নয়ন হয়। তিনি জগন্নাথপুর ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ সহ পুরো জেলাব্যাপী শিক্ষা স্বাস্থ্য, যোগাযোগ, সেতু, ব্রিজ, কালভার্টসহ গ্রামীন জনপদের অবকাঠামোগত উন্নয়ন এবং গরীব অসহায় লোকজনদের কল্যানে ব্যাপক কাজ চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে আগামী জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দেয়ার আহবান জানান। প্রতিমন্ত্রী এম এ মান্নান গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর ডিগ্রি কলেজের মাঠে কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন এবং এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন উচ্চ শিক্ষা গ্রহনে মনযোগী হয়ে অধ্যায়ন করতে হবে। পিতা-মাতা, শিক্ষক গুরুজনদের সম্মান করতে হবে। তিনি তথ্য প্রযুক্তির যুগে মেধাভিত্তিক শিক্ষা গ্রহনে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ডিগ্রী কলেজের এডহক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউর করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। জগন্নাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য। প্রভাষক প্রতিভা রানী দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির সদস্য পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্র জুনায়েদ আহমদ, মাসুম আহমদ, রনি রাজ, রুয়েল আহমদ, তাহা আহমদ, তামিম আহমদ প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর ডিগ্রি কলেজের ছাত্র জুনায়েদ আহমদ, গীতা পাঠ করেন কলেজ ছাত্রী সীমা রানী দেব।