ইসলাম বিদ্বেষী গ্রুপ ব্রিটেন ফাস্টের ফেইসবুক পেইজ প্রত্যাহার করেছে ফেইসবুক

1155

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদী গ্রুপ ব্রিটেন ফাস্ট ও তার লিডারদের ফেইসবুক পেইজ প্রত্যাহার করে নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়া কোম্পানী জানিয়েছে এই গ্রুপ বারবার কমিউনিটি স্ট্যান্ডাস লংঘন করেছে।

এ মাসের প্রথম দিকে ব্রিটেন ফাস্টের লিডার ও ডেপুটি লিডার পল গোল্ডিং ও জয়দা ফ্রান্সকে ধর্মীয় বিদ্বেষীর কারনে জেল দিয়েছে আদালত। ফেইসবুক জানিয়েছে দুই মিলিয়নের বেশি মানুষ তাদের ফেইসবুক পেইজকে লাইক করে। ফেইসবুক জানায় তারা এই পেইজ প্রত্যাহার করেছে কারন ব্রিটেন ফাস্টকে ফাইনালি শর্তক করার পরও একই ধরনের কাজ করে যাচ্ছিল।
এই গ্রুপ আর একই ধরনের পেইজ করতে দেয়া হবেনা। ফেইসবুক বুঝতে পারে এই পেইজের মাধ্যমে মুসলিম বিদ্বেষী ছবি ও ভিডিও আপলোড করে ঘৃনা ছড়িয়ে দেয়া হত।
তাদের একটি ছবির ক্যাপশন ছিল ইসলামোফোবিয়াকে তারা গর্ববোধ করে। আরেকটি ছবিতে মুসলিম ইমিগ্রেন্টদের পশুর সাথে তুলনা করা হয়।