থ্রি-হুইলার উল্টে নানি-নাতনির মৃত্যু

510

ঢাকা সংবাদদাতা: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় থ্রি-হুইলার উল্টে নানি ও নাতনির মৃত্যু হয়েছে।আহত হয়েছেন আরও ছয়জন।

আহতদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পীরগঞ্জ-কাতিহার পাকা সড়কের বেগুনগাঁও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফজিলা (৬০) ও কবিতা (৬)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, বুধবার সকালে রানীশংকৈল থেকে যাত্রীবোঝাই একটি থ্রি-হুইলার পীরগঞ্জে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

এসময় আটজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে দুইজন মারা যান।

নিহতদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। তারা রানীশংকৈলে শ্রমিকের কাজ করতেন।