ওয়ানবাংলানিউজ: লন্ডনস্থ বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের গ্রীনস্ট্রিটস্থ একটি হলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়। বিদায়ী সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কামালের পরিচালনায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মাওলানা শাহ মিজানুল হক। সভায় সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি মঈন উদ্দিন আনছার, সহ সভাপতি ব্যারিস্টার জোসনা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কামাল, সহ সাধারণ সম্পাদক পারভেজ শাহ, ট্রেজারার মুহিব উদ্দিন, সহ ট্রেজারার সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান গনি, মেম্বারসীপ সেক্রেটারী শেখ ফারুক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন, কার্যকরি কমিটির সদস্যরা হচ্ছেন আশিকুর রহমান, সৈয়দ মুহিবুর রহমান, আব্দুল বারী, কাউন্সিলার আয়শা চৌধুরী, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা মঈনুল হক চৌধুরী, আফতার আহমদ, কুতুব উদ্দিন খান।
এছাড়া বার্ষিক সভায় সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, সিলেটে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখাসহ অন্যান্য এডুকেশন ট্রাস্ট সমূহের সাথে পার্টসীপের মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।















