ওয়ানবাংলানিউজ: মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে লন্ডন মহানগর আওয়ামীলীগ। ২৮ ফেব্রুয়ারী বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া। সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিমের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরক আলী, যুব বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া, সহ সভাপতি মঈনুল হক, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান লাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুরমান হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, সদস্য আরফিক আলী, গোলাম কিবরিয়া, আবুল খয়ের, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য জলিল চৌধুরী, মতিউর রহমান, এবিএম, বেলাল আহমদ, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ খান, শ্রমিকলীগ সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি অপরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক চন্দন মিয়া, হামজা মিয়া, নর্থ লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, নেতা নূরুল আকতার, শাহ ইমরান, জুনায়েদ আহমদ, ধারা মিয়া, শাহজাহান প্রমুখ।
সভায় বক্তারা ৫২’র ভাষা শহীদ , ৭১ এর শহীদ মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে শ্রদ্ধার সাথে স্মরন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশকে অসাম্প্রতিক দেশ হিসেবে বিশ্বে পরিচিত করে সুনাম অর্জন করেছেন। দেশকে জঙ্গীবাদ মৌলবাদ মুক্ত করা হয়েছে । তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। তাই আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।















