ইউনাইটেড হিন্দু কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত

1491

ওয়ানবাংলানিউজ: ইউনাইটেড হিন্দু কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে গতবারের ন্যায় এবার ও আয়োজন করে সার্বজনীন শারদীয় দূর্গাপুজা। পুর্বলন্ডনের মেনর পার্কের একটি কমিউনিটি হলে গত ২৬ শে সেপ্টে“র ষষ্টি পূজার মাধ্যমে শুরু হয়, ২৭ সেপ্টে“র সপ্তমি, ২৮ সেপ্টে“র মহাঅস্টমী, ২৯ শে সেপ্টে“র মহানবমী এবং সর্বশেস ৩০ শে সেপ্টেম্বর শনিবার বিজয়া দশমির দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় পুজা।

পুজা কমিটির সভাপতি চারু লাল নাথ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় পুজার মুল আনুষ্ঠাকতা। সাধারন সম্পদাক ননী গোপাল পাল এর সঞ্চালনায় পুজার তাতপর্য বিষয়ে আলোচনা করেন সিনিয়র এভাইজার ড. দেবব্রত চৌধুরী, সিনিয়র এডভোইজার দেবাশীষ রায় ও প্রচার সম্পাদক সুজন সাহা।

সাংস্কৃতিক সম্পাদক বাপিতা রায় এবং সহ সাংস্কৃতিক সম্পাদক জয়ীতা চৌধুরী এর প্রানবন্ত যৌথ সঞ্চালনায় প্রতিদিন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিলেতের জনপ্রিয় শিল্পীগনের মাধ্যমে আগত ভক্তদের মাতিয়ে রাখেন। এছাড়া পুজায় উপস্থিত ছিলেন সুব্রত ভৌমিক, মিন্টু সরকার, মনীষ সাহা, গনেষ ঘোষ, শিবলু সুশীল, তন্নয় সাহা, বিপ্লব কুমার সরকার, মিটু দে, সাজ্জাদ হোসেন, লাবনি বচ্ছয়া, সুজন সাহা বর্ণালী চক্রবর্তী, অনুপ চক্রবতী, মিতুন দেবনাথ প্রমূখ।