ওয়ানবাংলানিউজ: বর্ণবাদী গ্রুপ ফুটবল ল্যাডস এলায়েন্সকে (এফএলএ) টাওয়ার হ্যামলেটসে নিষিদ্ধের দাবী জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। হোম সেক্রেটারীর কাছে লেখা এক চিঠিতে মেয়র জন বিগস এই দাবী জানিয়েছেন।
উল্লেখ্য যে, এফএলএ একটি বর্ণবাদী গ্রুপ এবং ইংলিশ ডিফেন্স লীগের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। গত বছরের ১৭ অক্টোবর এই গ্রুপের আনুমানিক ৫০ জন মাইল এন্ড থেকে মার্চ করে ইস্ট লন্ডন মসজিদের সামনে গিয়ে আতংক ছড়ানোর চেষ্টা করে।
এছাড়া মেয়র ওয়েস্টহাম ইউনাইটেড ফুটবল ক্লাব কতৃপক্ষের কাছে লেখা এক চিঠিতে খেলার সময় স্টেডিয়ামে এই বর্ণবাদী গ্রুপটির ব্যানার বা ফেস্টুন নিষিদ্ধেরও দাবী জানান। মেয়র বলেন, বৈচিত্র্যের জন্য টাওয়ার হ্যামলেটস গর্ববোধ করে এবং বর্ণবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে লড়ায়ে এর ঐতিহ্য আছে। ফুটবল ল্যাডস এলায়েন্সের ত্পরতার বিষয়ে বাসিন্ধাদের উদ্বেগের যথেষ্ট কারন রয়েছে। হোম সেক্রেটারীর উচ্ িতাদের ত্পরতা বন্ধে জরুরী পদক্ষেপ নেয়া।
কাউন্সিলার আসমা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোন স্থান নেই এবং ফুটবল ল্যাডস এলায়েন্সের মতো বর্ণবাদী গ্রুপগুলো কমিউনিটির নিরাপত্তার জন্য সর্বদাই ঝুঁকিপূর্ন। তাই হোম সেক্রেটারীর উচিত দ্রুত ব্যবস্থা নেয়া। টাওয়ার হ্যামলেটস স্ট্যান্ড আপ টু রেসিজম এর কনভেনর শিলা ম্যাকগ্রেগর বলেন, বর্ণবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে এই ঐতিহ্য রক্ষায় আমরা টাওয়ার হ্যামলেটসে একটি পিটিশন দাখিল করতে যাচ্ছি।















