এস এম কবির আলী ব্রিস্টল থেকে: আসন্ন বাংলাদেশ এসোসিয়েশন ব্রিস্টল বাথ এন্ড সাউথ ওয়েস্ট এর নির্বাচনে প্রার্থীরা আজ তাদের মনোনয়ন দাখিল করেছেন। বিস্টলের বাংলাদশ হাউজে আজ সকাল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনারদের কাছে তাদের এই মনোনয়ন পত্র দাখিল করেন।
প্রেসিডেন্ট পদসহ মোট ২৮ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন বলে জানা গেছে। বর্তমান প্রেসিডেন্ট ফখরুল ইসলাম সহ প্রেসিডেন্ট পদে আরো মনোনয়ন দাখিল করেছেন, সাবেক প্রেসিডেন্ট আতিকুর রহমান,বর্তমান ট্রেজারার সৈয়দ আবু সাইদ। সেক্রেটারি পদে মনোনয়ন দাখিল করেছেন, বর্তমান সেক্রেটারি কামরুল ইসলাম, সাবেক সেক্রেটারি মুরশেদ আহম্মদ মতছির। এছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে, মুহাম্মদ চমক আলী। ট্রেজারার পদে জরদিশ রহমান জাবেদ।
আর মেম্বার পদে মোট ২১ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৯ মার্চ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা
আসন্ন বাংলাদেশ এসোসিয়েশন ব্রিস্টল বাথ এবং সাউথ ওয়েস্ট এর এবারের নির্বাচন পরিচালনায়, নির্বাচন কমিশনারদের দায়িত্ব পালন করছেন, সৈয়দ আনোয়ারুল হক, আশফাক চৌধুরী,সুলতান এম খান, জাকির আহমদ এবং নিজাম আহমদ।















