গ্রেটার সিলেট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট রবিবার: জগন্নাথপুর এফসি’র কিট (জার্সি) লঞ্চিং

1526

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল ক্লাব সোনালী অতীতের উদ্যোগে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট। ফুটবলের এই জমজমাট আসর বসছে আগামী ৩০ জুলাই রোববার ম্যাবলিগ্রীন ফুটবল গ্রাউন্ডে। এতে বিগত বছরগুলির ন্যায় এবারো অংশ নিচ্ছে সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার খেলোয়াড় নিয়ে গঠিত জগন্নাথপুর এফসি।

বুধবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোড়ের একটি হলে অনুষ্ঠিত হল ক্লাবের নতুন কিট লঞ্চিংয়ের জমজমাট অনুষ্ঠান। এতে বিপুল সংখ্যক তরুন-যুবকের উপস্থিতি ঘটে। এসময় ক্লাবের প্লেয়াদের পরিচয় করিয়ে দেয়া হয়।
নানু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কিট লঞ্চিং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকিক মিয়া। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোহাম্মদ টি হোসেন বকুল, ম্যানেজার জসিম উদ্দিন, সম্পন্সর শামীম আলী। অনুষ্ঠানে স্পেশাল অতিথি হিসেবে ক্রেস্ট প্রধান করা হয় ক্রিড়া সংগঠক ও সোনালী অতীতের সভাপতি জামাল উদ্দিনকে। এছাড়াও সভায় জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জগন্নাথপুর এফসি’র হয়ে যারা খেলবেন তাদের পরিচয় করি দেয়া হয়। তারা হচ্ছেন আবু সুফিয়ান মিয়া, আবু সুফিয়ান, আফতার আলী, আজম ্অলী, আকমল খান, হেলাল উদ্দিন, জুয়েল মোহাম্মদ মিয়া, কবির মিয়া, মারুফ উদ্দিন, মোহাম্মদ আসিফ সুলমান, মোজাহিদ হোসেন, পীর সিদ্দিকুর রহমান, রকিব ইসরঅম, সানা মিয়া, শামীম খান, সিপন পারভেজ, সুহেল খান, তপন মিয়া।

এদিকে সোনালী অতীতের সভাপতি জামাল উদ্দিন ওয়ানবাংলানিউজকে জানিয়েছেন, তৃতীয়বারের অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট উপজেলা কাপ টূর্ণামেন্ট। ফুটবলের এই জমজমাট আসর বসছে আগামী ৩০ জুলাই রোববার। স্থান- ম্যাবলি গ্রীন অ্যাস্ট্রোতে। ৩৫ উর্ধো বয়সীদের এইট এ সাইট-এ টূর্ণামেন্টে এবার মোট ১৫টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত করে পাশাপাশি তিনটি ভিন্ন মাঠে চলবে দিনব্যাপী এই টূর্ণামেন্ট।

অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে এ গ্রুপে আছে- নবিগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার, দক্ষিণ সুনামগঞ্জ ও বড়লেখা। পিচ ওয়ান-এ অনুষ্ঠিত হবে এই গ্রুপের খেলা।

বি গ্রুপে আছে- দক্ষিণ সূরমা, ওসমানী নগর, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও ছাতক। পিচ টু তে অনুষ্ঠিত হবে এই গ্রুপ বি-এর খেলা। পিচ থ্রি-তে অনুষ্ঠিত হবে গ্রুপ সি-এর খেলা। এ গ্রুপের ৫টি দল হলো সিলেট সদর, বিয়ানীবাজার, বিশ্বনাথ, হবিগঞ্জ ও দিরাই। তিনি অতীতের মত এবারও সোনালী অতীত টূর্ণামেন্টকে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আকর্ষনীয় এ আয়োজন উপভোগে তিনি নিজ নিজ উপজেলাকে সমর্থন দিতে মাঠে উপস্থিত থাকার জন্য সংশি¬ষ্টদের আহবান জানিয়েছেন।