সাউথ লন্ডনে চুরিকাঘাতে ১৭ বছর বয়সী বালক নিহত

1652

ওয়ানবাংলানিউজ: সাউথ লন্ডনের প্যাকহামস্থ সাউথামটন ওয়েতে চুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১১ টায় স্থানীয় টেসকো এক্সপ্রেস স্টোরের সামনে। নিহতের নাম আবদিরহমান মোহাম্মদ।

ঘটনার পর দ্রুত এ্যাম্বোলেন্স আসলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ক্যামবারওয়েলে বসবাসকারী আবদিরহমান হচ্ছে ১৮ নাম্বার ব্যক্তি যিনি এবছর শুধু লন্ডনেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
আবদি রহমানের পরিবারের বলছে তারা বুঝতে পারছেনা কেন এই ঘটনা ঘটল।