জার্মানিতে আফগান নাগরিকের হাতে রুশ শিশু খুন

908

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে পাঁচ বছরের এক রুশ শিশুকে হত্যা করেছেন এক জার্মান নাগরিক। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন সেই আফগান বংশোদ্ভূত জার্মান নাগরিক। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার জার্মানির দক্ষিণাঞ্চলে রোজেনবার্গের কাছে আশ্রয়প্রার্থীদের এক বাড়িতে ওই শিশুকে হত্যা করেন সেই আফগান। গুরুতর আহত করেন শিশুটির মাকেও। তবে তাদের কারোরই পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, ওই শিশুর ছয় বছর বয়সী ভাইকে মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

আগামী নির্বাচনে চতুর্থবারের মতো চ্যান্সেলর হওয়ার জন্য আশাবাদী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। তবে অভিবাসন নীতি নিয়ে বিরোধী দলের তোপের মুখে রয়েছেন। ইউরোপের কিছু দেশও এ নীতির বিরোধিতা করছে। এর মাঝে আফগান নাগরিকের এই হামলায় নিশ্চিতভাবেই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন তিনি।