বিগস প্রশাসনের বাজেটকে চ্যালেঞ্জ ওহিদ আহমদের

টাওয়ার হ্যামলেটসে বিকল্প বাজেট দিলো নতুন সংগঠন এস্পায়ার

1077

ওয়ানবাংলানিউজ: জন বিগ্স প্রশাসনের প্রস্তাবিত বাজেটে নীতিগত পরিবর্তন আসলেও তা গণমুখী নয় বলে মনে করছেন টাওয়ার হ্যামলেটস ভিত্তিক কাউন্সিলর গ্রুপ-এস্পায়ার। আর এ কারণে তারা বিগ্স প্রশাসনের প্রস্তাবিত বাজেটের বিকল্প প্রস্তাবনা উপস্থাপন করছেন। ৩ বছরের ফুল কস্ট এ বিকল্প বাজেটকে ‘পিপল্স বাজেট’ হিসেবে অভিহিত করেছেন এস্পায়ার গ্রুপ প্রধান কাউন্সিলর ওহিদ আহমদ। আজ রাতে টাউন হলে টাওয়ার হ্যামলেট্স বরার বার্ষিক বাজেট কাউন্সিল সভায় তারা এই বিকল্প বাজেট উপস্থাপন করবেন বলে জানা গেছে।
‘এসপায়ার টু সার্ভ মেনি, ডোন্ট সেইভ ফর দ্যা ফিউ’ নীতির আলোকে বিকল্প এই বাজেট প্রস্তাবনায় প্রায় ৮৪ মিলিয়ন পাউন্ডের সঞ্চয় দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছ সূত্রগুলো। বিকল্প এই বাজেটে ক্যাপিটাল স্পেন্ডিং দেখানো হয়েছে প্রায় ৪৫ মিলিয়ন পাউন্ড। আর কাউন্সিলের বাসিন্দাদের জন্য রিজার্ভ রাখা হয়েছে ৪.২ মিলিয়ন পাউন্ড।
প্রস্তাবিত এই বিকল্প বাজেটে খাত ওয়ারী কস্ট ইমপেক্ট দেখা হয়েছে। এ বাজেট নিরীক্ষায় লন্ডন বরা অব টাওয়ার হ্যামলেট্স-এর সেকশন ১৫১ ভূক্ত অফিসার ও কর্পোরেট ডিরেক্টরগণ কাজ করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, প্রস্তাবিত এই বিকল্প বাজেটে কর্পোরেট সাপ্লাই, সার্ভিসেস, হসপিটালিটি ও ক্যাটারিং খাতে ইমপেক্ট ধরা হয়েছে ১ কোটি ২০ লক্ষ পাউন্ড। ফ্রিজ অন ভ্যাকেন্ট পোস্ট্স (৫০ হাজার পাউন্ড উর্ধ্বে)-এর ইমপেক্ট ধরা হয়েছে ২ কোটি পাউন্ড। এ খাতের বাইরে থাকবে ফ্রন্টলাইন ও স্ট্যাটুটরি পোস্ট্স, যেমন- শিক্ষক, সমাজকর্মী, শিশু সেবাসহ সেনসিটিভ/ক্রিটিক্যাল এবং স্ট্যাটুটরি পোস্ট। তবে, বর্তমান স্টাফদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবেনা।
মেয়র জন বিগ্স-এর অফিস বাজেট ২০১৫ সালে ৫ লক্ষ ৬৯ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে ৬ লক্ষ ১৫ হাজার পাউন্ডে বাড়ানো হয়েছে, যা প্রস্তাবিত বিকল্প বাজেটে কমানোর প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, প্রস্তাবিত বিকল্প বাজেটে মেয়র জন বিগ্স-এর ব্যাক্তিগত পাবলিসিটি বাজেটের ২৫ হাজার পাউন্ড অপসারনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে নির্বাচনী এ বছরে ‘সেক্রেট ক্যাম্পেইন ফান্ড’-এর মত বিলাসী প্রকল্পগুলোতে ব্যয় না বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
মেয়র জন বিগ্স-এর বেতন না বাড়িয়ে বরং কমানোর প্রস্তাব করা হয়েছে বিকল্প বাজেট প্রস্তাবে। বিকল্প বাজেট উপস্থাপনকারী এস্পায়ার গ্রুপ দাবী করেছে, মেয়রের বাজেট ২০১৬ সালের মে মাস মেয়র ১২ হাজার পাউন্ড অতিরিক্ত আদায় করছেন বলে বিকল্প বাজেটে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত বিকল্প বাজেটে মেয়র জন বিগ্স-এর ৩ জন উপদেষ্টার অপসারণ দাবী করে বলা হয়েছে, এর ফলে ২১ হাজার পাউন্ড সাশ্রয় হবে।
প্রস্তাবিত বিকল্প বাজেটে উচ্চ বেতনভোগী কনসালটেন্ট ও উচ্চ বেতনের এজেন্সি স্টাফদের পেছনে গত ২ বছরে ৫২ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হয়েছে উল্লেখ করে এদের পেছনে ব্যয় কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি করা হলে ১ কোটি পাউন্ড সাশ্রয় হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। এছাড়া পেনা ও গ্রীণপার্কের মত বহিঃপরামর্শদের পেছনে খরচ কমানোর পরামর্শ দেয়া হয়েছে বাজেটে। কমানোর প্রস্তাব করা হয়েছে আইসিটি বাজেটও। এছাড়া, টাউন হল সাবস্ক্রিবশ, নাইট লেভি-ইনকাম জেনারেশন, কনটিনজেনসি কমানোরও প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, বাজেটে মেয়র জন বিগস কর্তৃক কাউন্সিল ট্যাক্স ২ শতাংশ বাড়ানোর প্রস্তাবনা বাতিলের দাবী জানানো হয়েছে। কাউন্সিল পরিচালিত ১টি ইয়থ সেন্টারের বরাদ্দ কমানার সিদ্ধান্ত বাতিলের দাবী জানানো হয়েছে বিকল্প বাজেটে। এছাড়া, মেয়র জন বিগসের প্রস্তাবিত নার্সারী, চিলড্রেন সেন্টার ও চিলড্রেন সার্ভিসেস এবং প্রাইভেটাইজেশন প্রস্তাব স্থগিত রাখার দাবী জানানো হয়েছে প্রস্তাবিত বিকল্প বাজেটে।
প্রস্তাবিত বিকল্প বাজেটে টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের একটি নাসারী নতুন খোলার সুপারিশ করা হয়েছে। কাউন্সিল কর্তৃক হতদরিদ্র ও স্বকর্মস্থানকারীদের জন্য সাবসিডির বিষয়টি পুণর্বিবেচনার সুপারিশ করা হয়েছে বিকল্প বাজেটে। কাউন্সিলভূক্ত এলাকায় নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপনের বা সেগুলো আধুনিকায়নে মেয়র জন বিগ্স কর্তৃক বাতিল করা প্রকল্পগুলো আবার চালুর সুপারিশ করা হয়েছে বিকল্প বাজেটে। এছাড়া, সেইভ টিম, পার্টনারশিপ পুলিশ অফিসার, টাওয়ার হ্যামলেট্স কমিউনিটি ফান্ড, হেইট ক্রাইম্স টিম, ড্রাগ প্রটেক্টিং কর্মসূচি ও পুনর্বাসনসহ আরো অনেকগুলো প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
গ্রুপ লিডার অলিউর রহমান পাথ লিডার রাবিনা খানকে উদ্দেশ্য করে বলেন, যারা কাউন্সিলার ওহিদ আহমদের গত বছরের বাজেট থেকে নকল করে বাজেট করেন তাদেও কাছ থেকে কমিউনিটি কি আশা করতে পারে ? তিনি কনজারভেটিভ পার্টির নেতাকে স্মরন করিয়ে দেন তাদের এই বাজেটে কমিউনিটির জন্য নতুন কিছু নাই বরং এর মাধ্যমে আবারো প্রমান হলো তারা কম্উিনিটির উন্নয়ন হোক তা চায়না।

উল্লেখ্য, জন বিগসের বাজেটের বিরুদ্ধে ১৯ হাজার বাসিন্দার একটি পিটিশন মেয়র প্রশাসন খারিজ করে দেয়। এর প্রতিবাদে বেশ কয়েকজন পিটিশনার মেয়র প্রার্থী ওহিদ আহমদকে সাথে নিয়ে টাউন হলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন।