সুনামগঞ্জ জেলা গন দাবি পরিষদের বার্ষিক সাধারন সভা ও সুনামগঞ্জ ৪ আসনের সাবেক এম পি ও জাতীয় সংসদের সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে গত ২১শে সেপ্টেম্বর মঙ্গলবার।
পূর্ব লন্ডনের বারাকা রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ার পার্সন এম সোলেমান আলী পীর। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বখতিয়ার ছিদ্দিকী আসাদ। জেনারেল সেক্রেটারী হেলাল উদ্দীন আহমদের পরিচালনায় সভায় বিগত বছরের আর্থিক রিপোর্ট পেশ করেন মফিজুর রহমান বাদল।
পরে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ নূর বকস, অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ কের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির সালেহ, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, এডভাইজার গয়াছুর রহমান, মাওলানা রফিক আহমদ, আতাউর রহমান চৌধুরী, মোহাম্মদ আফসার হোসাইন আলহাজ আব্দুল মুছাব্বির জয়েন্ট সেক্রেটারী এ টি এম তাজুল ইসলাম, ট্রেজারার কয়ছর খান হেলাল উদ্দীন আহমদ আবুল কাশেম মোহাম্মদ হেলাল, বখতিয়ার ছিদ্দিকী আসাদ প্রমুখ।
সভায় কমিউনিটি ব্যক্তি বর্গ সকলে গন দাবি পরিষদের কার্ষক্রমের প্রশংসা আসপিয়া সাহেবের বিগত কর্মময় জীবনের উপর আলোচনা করেন মুনাজাত ও রাতের খাবারের মাধ্যমে সভার সমাপ্তি হয়।















