রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ঠিকাদারকে হত্যা

512

ঢাকা সংবাদদাতা: রাজধানীর মহাখালীতে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে নাসির আহমদ (৪৫) নামের ওই ঠিকাদারকে গুলি করা হয় বলে জানিয়েছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) হাসান।

এসআই জানান, গুলিতে ঘটনাস্থলেই মারা যান নাসির।