স্ত্রীর কবরের পাশে স্বামীর বিষপান করে ‘আত্নহত্যা’

684

ঢাকা সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীর কবরের পাশে বিষপানে আত্মহত্যা করেন স্বামী মনিরুল ইসলাম (৩০)। এলাকার লোকজন বিষপানের পর আশঙ্কাজনক অবস্থায় কলারোয়া হাসপাতালে ভর্তি করলেও। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে মারা যান তিনি। কলারোয়া হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব দেব নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত আত্মহননকারী স্বামী মনিরুলের লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘শুক্রবার (২ জুন) রাত ৯টার দিকে তহমিনার কবরের পাশে বিষপান করা অবস্থায় মনিরুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলার খোরদো পুলিশ ক্যাম্পে খবর দেয়। সেখানকার ইনচার্জ এসআই হাসানুজ্জামান আশঙ্কাজনক অবস্থায় মনিরুলকে আটক করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার গভীর রাতে পুলিশি পাহারায় হাসপাতালে তার মৃত্যু হয়।’
জানা জানায়, বুধবার (৩১ মে) রাতে মনিরুল তার স্ত্রী তহমিনা খাতুনকে (২০) নিয়ে কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের সানাপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে তহমিনাকে শ্বাসরোধে ‘হত্যা’ করে পালিয়ে যান মনিরুল ইসলাম। তহমিনা খাতুন দেয়াড়া গ্রামের ইমান আলী সরদারের কন্যা। আর মনিরুল ইসলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার রাজবাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে। ওই ঘটনার দু’দিন পর অনুশোচনায় স্ত্রীর কবরের পাশে গিয়ে বিষপান করেন স্বামী মনিরুল ইসলাম।