খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবসহ সারাদেশে বিএনপির অনশন

472

ঢাকা সংবাদদাতা: কারাগারে আটক বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবসহ সারাদেশে অনশন পালন করছে বিএনপি নেতাকর্মীরা।

অনশন কর্মসূচিতে যোগ দিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকাল ৮টা প্রেস ক্লাবের সামনে খণ্ড খণ্ড ভাবে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা।

অনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।