ওয়ানবাংলানিউজ: রচডেল জাসাসের উদ্যাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা রায়ের প্রতিবাদে সভা অনুষ্টিত । গত ৮ ফেব্রুয়ারী রচডেল বাংলাদেশ এসোসিয়েশন এন্ড কমিউনিটি প্রজেক্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রচডেল জাসাসের সভাপতি আজির উদ্দীন। যুবনেতা আব্দুল কাইয়ুমের সন্নাচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বি এন পি র সাবেক সহসাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, প্রধান বক্তা ছিলেন রচডেল বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহবায়ক সৈয়দ মিজান, বিশেষ অতিথি ছিলেন রচডেল যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সদরুল ইসলাম (তাজ), রচডেল বি এন পির সাবেক সহসভাপতি আশরাফ আহমদ, বক্তব্য রাখেন রচডেল বি এন পি নেতা যথাক্রমে আজিজুর রহমান আজিজ, সৈয়দ ছরকুম ইসলাম, মহি উদ্দিন খাঁন ,আব্দুল আজিজ যায়েদ,আবুল হাসানাত, সিরাজুল ইসলাম, ইসলাম উদ্দিন,যুবনেতা সেলিম উদ্দিন .জাকির আহমদ ও সুলতান উল্লাহ সুমন সহ আর অনেকেই ।
বক্তারা বলেন বাংলাদেশ আজ সবরকম অধিকার হারিয়েছে । একদলীয় শাসনে পরিনত হয়েছে । যেই বিচার ব্যাবস্থার স্বাধীনতা হরন করা হয়েছে , সেই বিচার ব্যাবস্থা কিভাবে সারা দেশের মানুষকে ন্যায় বিচার দিবে । দেশের শাসক দলের সাথে সংযুক্ত থাকলেই যে কোন কাজকর্ম বৈধতা পায় । জনগনের লক্ষকোটি টাকা আত্মসাৎ করেও বিচারের মুখোমুখি হচ্ছেনা অনেকেই ।
জনগনের বিপুল ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী ,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অভিযুক্ত করে, প্রহসনের বিচারকার্য চালিয়ে ও তাঁকে আটক করে, গণতন্ত্রের টুঁটি চেপে বহুদলীয় গনতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে । সভা শেষে দেশনেত্রীর সুসাস্থ ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করা হয় ।















