ওয়ানবাংলানিউজ: গত ২৯ জানুয়ারী ৭ বছর পূর্ণ হয়েছে যুক্তরাজ্য আওয়ামীলীগের। একই সময়ে ২ বছর পরপর যুক্তরাজ্য বিএনপি ৩টি কমিটি গঠন করে। যুক্তরাজ্য আওয়ামীলীগে সর্বশেষ ২০১১ সালে সম্মেলনে সুলতান মাহমুদ শরীফকে সভাপতি ও সৈয়দ সাজিদুর রহমান ফারুককে সাধারণ সম্পাদক করে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন। তবে কমিটির মেয়াদের ৪ বছর অতিক্রম হলেও নতুন করে কমিটি কিংবা সম্মেলনের হচ্ছেনা। নতুন কমিটি কবে হবে তাও জানানেই সিনিয়র নেতাদের। কমিটির বেশ কয়েকজন সিনিয়র নেতার পদ শূন্য ও একাদিক নেতা দেশে নির্বাচনের জন্য ঘনঘন দেশে যাওয়া আসা করায় কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে বলে মনে করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের না প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা।
তিন বছর পর যুক্তরাজ্য আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও কমিটির মেয়াদের চার বছর অতিক্রম করেছে। এর আগের কমিটিও ছিল দীর্ঘ ১২ বছর। তবে প্রধানমন্ত্রী যেদিনই সময় দিবেন সেদিনই সম্মেলনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরিফ। তিনি স্থানীয় টিভি ওয়ানের সাথে এক স্বাক্ষাতকারে বলেছেন সম্মেলন হলে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে। যারা কাজ করছেনা তাদের জায়গায় নতুনদের স্থান দেয়া যাবে। তবে সব কিছু নির্ভর করছে দলীয় সভানেত্রীর উপর। তিনি সময় দিলেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি আসবে।
জানাগেছে ১০১ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য আওয়ামীলীগের নির্বাহী সদস্যের সংখ্যা ৪১ জন। এর মধ্যে ১০-১৫ শীর্ষ নেতা ইনএক্টিব । আর সহ সভাপতি রহিমা খানম মহিলা এমপি নির্বাচিত হয়েছেন, প্রচার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদকের পদসহ বেশ কিছু পদ শূণ্য রয়েছে। তাছাড়া বেশ কয়েকজন নেতা দেশে নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যুক্তরাজ্য আওয়ামীলীগের অধিনস্থ লুটন আওয়ামীলীগ ১৫ বছর, নিউপোর্ট আওয়ামীলীগ ১৫ ও ইস্ট লন্ডন আওয়ামীলীগের ৮ বছরসহ একাদিক জোনাল কমিটির সম্মেলন সময়মত হচ্চেনা বলেও জানাগেছে।
এরপরও কমিটিতে স্তবিরতা কিংবা নিস্ক্রিয়তা নেই বলে মনে করেন দলের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ। তিনি বলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নবীন প্রবীনের সমন্নয়ে গঠিত। প্রবীনদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুক্তরাজ্যে আওয়ামীলীগ তাদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে দ্বন্ধ কিংবা কলহ নেই। তিনি বলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের কমিটি গঠন করেন দলের নেত্রী শেখ হাসিনা। তাই তিনি যখনই বলবেন তখনই যুক্তরাজ্য আওয়ামীলীগ প্রস্তুত রয়েছে সম্মেলন আয়োজনের।
এদিকে আরেক সূত্র জানায় যুক্তরাজ্য আওয়ামী লীগের মতো এর অঙ্গ সংগঠন যুক্তরাজ্য যুবলীগ ও ছাত্রলীগও চলছে মেয়াদ উত্তীর্ন কমিটি দিয়ে। আওয়ামী লীগের সাথে তাদের কমিটিও ৭ বছর যাবৎ কোন সম্মেলনের মুখ দেখেনি। আর আগামী এপ্রিলে শেষ হচ্ছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের কমিটির মেয়াদ। নতুন করে গঠিত কৃষকলীগ ও তাতিলীগের আহবায়ক কমিটি দিয়ে গত এক বছরের অধিক সময় ধরে চলছে তাদের কার্যক্রম। তবে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের কোন লক্ষন নেই। গত কয়েক বছর আগে শ্রমিক লীগের কেন্দ্র থেকে ঘোষিত একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছিল। কিন্তু পূর্ব কোন ঘোষনা ছাড়াই আগের আহবায়ক কমিটি বাদ দিয়ে সম্প্রতি কেন্দ্রীয় কমিটি নতুন করে একটি কমিটি ঘোষনা দেয়। এতে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে যুক্তরাজ্য শ্রমিকলীগ।
যুক্তরাজ্য আওয়ামীলীগের ৭ বছর পূর্তি হবে ২৯ জানুয়ারী। কমিটির মেয়াদ উর্ত্তীন হয়েছে ৪ বছর। নতুন কমিটি কবে হবে তা নিয়ে রয়েছে সংশয়। বিস্তারিত টিভি ওয়ানের রিপোর্টে
Posted by onebanglanews.com on Saturday, 27 January 2018















