ব্যাটিংয়ে বাংলাদেশ, সানজামুলের টেস্ট অভিষেক

646

খেলাধুলা ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আজ সকাল সাড়ে ৯টায় শুরু হয় দুই দলের প্রথম টেস্ট।

​টস: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সানজামুলের অভিষেক: বাংলাদেশের ৮৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেয়েছেন স্পিনার সানজামুল ইসলাম। ২৮ বছর বয়সি সানজামুল প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৬০টি ম্যাচ। বল হাতে এরই মধ্যে নিয়েছেন ২২৪ উইকেট।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম ও তাইজুল ইসলাম।

দলে নেই: কামরুল ইসলাম রাব্বী, নাঈম হাসান, রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, তানভীর হায়দার।

‘শেষের’ পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বাংলাদেশ: টেস্টে চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ মুখোমুখি লড়াইয়ের ম্যাচটি ড্র হয়েছিল। আর দুই দলের শেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। কলম্বোতে বাংলাদেশ খেলেছিল শততম টেস্ট ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচে জিতেছিল মুশফিকুর রহিমের দল।

মাহমুদউল্লাহর শুরু: বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক হিসেবে আজ অভিষেক হলো মাহমুদউল্লাহ রিয়াদের। সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় মাহমুদউল্লাহর কাঁধে চট্টগ্রাম টেস্টের দায়িত্ব। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেছিলেন মাহমুদউল্লাহ। আজ সেই স্বপ্ন পূরণও হলো। কিন্তু সাকিবকে হারিয়ে অধিনায়কত্ব পেতে চাননি মাহমুদউল্লাহ।

নির্ভার মুশফিক: আন্তর্জাতিক অভিষেকের পর থেকে মুশফিকুর রহিম বেশ ব্যস্ত সময় পার করছেন। ব্যাটিংয়ে বড় দায়িত্ব পালনের পাশাপাশি উইকেটের পেছনেও দায়িত্ব পালন করেছেন মুশফিক। অধিনায়ক হওয়ার পর তার কাঁধে তিন দায়িত্ব। সব মিলিয়ে মুশফিকুর রহিম নির্ভার ছিলেন না একটি মুহূর্তের জন্যও। এখন অনেকটাই নির্ভার মুশফিক। নেই টেস্ট অধিনায়ত্ব, নেই উইকেট কিপিংয়ের দায়িত্ব। দলের সেরা ব্যাটসম্যানের কাঁধে এখন শুধু ব্যাটিংয়ের দায়িত্ব।