ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর অ্যাডেনে সরকারি ভবনগুলো দখল করেছে বিচ্ছিন্নতাবাদীরা। রবিবার ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাববুহ মানসুর হাদীর সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা ভবনগুলো দখলে নেয়।
এদিকে, ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ বিন দাঘির বিচ্ছিন্নতাবাদীদের অভিযুক্ত করে তাদের এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে অভিহিত করেছেন।
এই সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা দখল করে প্রেসিডেন্ট মানসুর হাদীকে নির্বাসনে পাঠানোর পর থেকে হাদী সরকারের সাময়িক ঘাটিঁ হিসেবে ব্যবহার হয়ে আসছে অ্যাডেন।
এ পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়েমেন সরকার।















